1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুমতি নদীতে নিখোজ যুবকের লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৪ জন পঠিত
স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহ শেখ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে দুপুর দুইটার দিকে আব্দুল্লাহ পানিতে ডুবে নিখোঁজ হন। আব্দুল্লাহ শেখ ওই গ্রামের মো. মোমিন শেখের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আব্দুল্লাহ শেখ মৃগী রোগী ছিলেন। সোমবার দুপুরে স্থানীয় কয়েকজনের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যান তিনি। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যার দিকে আব্দুল্লাহ শেখের মরদেহ উদ্ধার করে।
বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মো. মিজানুর রহমান বলেন, দুপুরের দিকে এ ঘটনা ঘটলে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে আমাদের খবর দেন। তবে থানা স্টেশনে কোনো ডুবুরি না থাকায় ফরিদপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরি দল আনা হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় কয়েক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION