1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ক্ষোরা রোগে আক্রান্ত হয়ে ফরিদপুরে ২০ ফ্রিজিয়ান গরুর মৃত্যু

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৪ জন পঠিত
ক্ষোরা রোগে আক্রান্ত হয়ে ফরিদপুরে ২০ ফ্রিজিয়ান গরুর মৃত্যু
ক্ষোরা রোগে আক্রান্ত হয়ে ফরিদপুরে ২০ ফ্রিজিয়ান গরুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ক্ষোরা রোগে আক্রান্ত হয়ে মারা গেলো ২০ ফ্রিজিয়ান গরু। গত ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে মারা যায় ওই গরুগুলো। মারা যাওয়া গরুর মধ্যে ফ্রিজিয়ান জাতের ৭ টি গাভী ও ১৩ টি বাছুর। এ ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামে অবস্থিত দি পদ্মা ক্যাটেল ফার্মে। ক্ষতিগ্রস্থ খামারি শেখ মো. শহিদুল ইসলাম জানান, ২০১৪ সালে ৬ টি গাভী নিয়ে তিনি এই গরুর খামারটি শুরু করলেও এ গত নয় বছরে এমন ভাবে ক্ষতির মুখে তিনি পড়েন নি।

তিনি বলেন, দেড় মাস আগে তার খামারের গরুগুলো লাম্পিস্কিন রোগে আক্রান্ত হয়। প্রাণি সম্পদ অফিস থেকে ভ্যাকসিন প্রদান করে সুস্থ্য হতে না হতেই ফোঁড়া রোগের আমার সর্বনাশ হয়ে গেলে। লাম্পিস্কিনের ভ্যাকসিনের সাথে অফিস থেকে আমার খামারের সব গরুকে ফোঁড়া রোগের ভ্যাকসিনও প্রদান করা হয়। তারপরও একের পর এক গরু মারা গেলে। এর ফলে তার প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতির হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আমরা শহিদুল ইসলামের খামার পরিদর্শন করেছি। আমার ওই খামারের গরুগুলিকে নিয়মিতই ভ্যাকসিন প্রদান করে থাকি। আমরা ভ্যাকসিন প্রদান করলেও কয়েকটি গরু মারা যায়। পর পর রোগে আক্রান্ত হওয়ার ফলে গরুগুলোর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION