1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর রাইফেলস ক্লাব অফিস ভবনের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৭ জন পঠিত
ফরিদপুর রাইফেলস ক্লাব অফিস ভবনের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন
ফরিদপুর রাইফেলস ক্লাব অফিস ভবনের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা রাইফেলস ক্লাবের অফিস ভবনের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে শহরের ঝিলটুলী মহল্লায় অবস্থিত শহীদ সুফি সড়কের পশ্চিম পাশে জেলা রাইফেলস ক্লাবের অফিস ভবনের পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করা হয়। জেলা রাইফেলস ক্লাবের সভাপতি ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার এ ভবনের পুন:নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের মতিউর রহমান। এ ভবন পুন নর্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফরিদপুর রাইফেলস ক্লাবের কোষাধ্যক্ষ শামসুল আলম চৌধুরী। বক্তব্য দেন জেলা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ। পরে পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION