1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

উন্নয়নের চিত্র তুলে ধরে ফরিদপুরে মৎস্যজীবিলীগ নেতার প্রচারণা

  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৯ জন পঠিত
উন্নয়নের চিত্র তুলে ধরে ফরিদপুরে মৎস্যজীবিলীগ নেতার প্রচারণা
উন্নয়নের চিত্র তুলে ধরে ফরিদপুরে মৎস্যজীবিলীগ নেতার প্রচারণা

স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের সময়ের বিভিন্ন ধরণের উন্নয়ন চিত্র তুলে ধরতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কয়েকটি হাট বাজারে ব্যাপক জনসংযোগ চালিয়েছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগ, ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর ২ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুস সোবহান। শনিবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত তিনি নগরকান্দা উপজেলার গজারিয়া, জয়বাংলা মোড়, হরির হাটসহ বিভিন্নএলাকায় ব্যপক জনসংযোগ করেন।

এসব এলাকায় তিনি সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন চিত্র তুলে ধরে তৈরি করা লিফলেট বিতরণ করেন। এছাড়া বিকালে চর যশোরদী ইউনিয়নের বাশ্বেরদী স্কুলমাঠে সমাবেশ করেন। সমাবেশ উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন। তিনি সমাবেশে উপস্থিত নারী ও পুরুষদের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন। বক্তব্য দানকালে কাজী আব্দুস সোবহান বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকার ক্ষমতায় আসার পর দেশে ব্যপক উন্নয়ন হয়েছে।

বিশেষ পরে পদ্মা সেতু নির্মানের কারণে বহু বছরের উন্নয়ন বঞ্চিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মামুষের জীবন ও জীবিকায় পরিবর্ত হচ্ছে। তিনি আরো বলেন, পদ্মা সেতুতে শিঘ্রই রেল যোগাযোগ কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, এতে এতদাঞ্চলের মানুষের যোগযোগযোগে নতুন দীগন্তের শুভ সুচনা হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে যে উন্নয়নের গতি সৃষ্টি হয়েছে সেই গতিকে বহমান রাখতে নৌকায় ভোট দিতে হবে, শেখ হসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION