1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নারী উদ্যোক্তাদের মাঝে ১৩ লক্ষ ৭৮ হাজার টাকার চেক বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬১ জন পঠিত
নারী উদ্যোক্তাদের মাঝে ১৩ লক্ষ ৭৮ হাজার টাকার চেক বিতরণ
নারী উদ্যোক্তাদের মাঝে ১৩ লক্ষ ৭৮ হাজার টাকার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় ফরিদপুরে নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ফরিদপুর জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৩ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নারীদের হাতে চেক তুলে দেন।এই কোর্সের মাধ্যমে ক্যাটারিং, বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়ন ডিজাইন ও ইভেন ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স ট্রেডে ১ শত ৪৭ জন নারীকে ৮০ দিনের প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়েছিল।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে যাতায়াত ভাড়া বাবদ ১শত ৪৭ জনের মধ্যে ১৩ লক্ষ ৭৮ হাজার ১ শত ৫০ টাকার চেক প্রদান করা হয়। ফরিদপুর জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শাহানাজ পারভীন এর সভাপতিত্বে, চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক। এসময় প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা লিজা ইসলাম সহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION