1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সম্পাদক নুরুল ইসলাম

  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬৯ জন পঠিত
সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সম্পাদক নুরুল ইসলাম
সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সম্পাদক নুরুল ইসলাম

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. সেলিম মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন নুরুল ইসলাম নাহিদ। শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে স্থানীয় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সম্পাদক সেলিম মোল্লা পেয়েছেন ১৬ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আবু নাসের হুসাইন পেয়েছেন ১৩ ভোট। আর সাধারণ সম্পাদক পদে জয়ী দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ১৭ ভোট। তার প্রতিদ্ব›দ্বী দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান আজিজ পেয়েছেন ১২ ভোট। অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মো. মনির মোল্যা নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাব ও বাংলানিউজ২৪ এর প্রতিনিধি হারুন-অর-রশীদ, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. রেজাউল করিম, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মো. সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে দৈনিক নওরোজ পত্রিকা প্রতিনিধি জাকির হোসেন, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. পারভেজ মিয়া বিজয়ী হন।

এ নির্বাচনে অর্থ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম মারুফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে স্থানীয় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার প্রতিনিধি লাভলু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়। অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক যায়যায়দিন ও ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি এম,কিউ হোসাইন বুলবুল, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. আরিফুল ইসলাম ও দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার প্রতিনিধি মো. মোশারেফ হোসেন নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION