1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বান লিয়াকত শিকদারের

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৪১৮ জন পঠিত
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বান লিয়াকত শিকদারের
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহ্বান লিয়াকত শিকদারের

স্টাফ রিপোর্টার :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণা উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ও রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ও বাগাটে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট লিয়াকত শিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই আজ দেশে এত উন্নয়ন হয়েছে।

দেশে এখন আর কেউ না খেয়ে থাকেন না। একদিকে নারীদের যেমন নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনেছেন বিভিন্ন ধরনের ভাতা প্রদানের মাধ্যমে অপরদিকে বয়ো বৃদ্ধদেরও পেনশন ভাতা চালুর মাধ্যমে নিরাপত্তার ্আওতায় আনছেন। তিনি জানান বেকার যুবকদেরও বেকার ভাতা প্রদানের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তিনি বলেন স্বাধীনতার এতো বছর পরে আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশে যে উন্নয়ন হয়েছে, বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই এই উন্নয়ন পেতাম আমরা।

তিনি বলেন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দিনেও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। উপজেলার মেগচামী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় মেগচামী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাশেম মৃধার সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রভাস দাস, ইউপি চেয়ারম্যান সাব্বির শেখ বক্তব্য রাখেন।

অপরদিকে বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বাগাটে আয়োজিত আলোচনা সভায় বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্লা সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায় বক্তব্য রাখেন।

এসময় সাবেক ছাএলীগ নেতা শাহরিয়া রুমি রনি উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION