1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় বাস চাপায় পথচারীর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৯০০ জন পঠিত
সালথায় বাস চাপায় পথচারীর মৃত্যু
সালথায় বাস চাপায় পথচারীর মৃত্যু

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় বাসের চাপায় নাঈম মোল্লা লায়ম (২৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের চর বল্লভদী মোল্লার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নাঈম ওই এলাকার সাহেদ আলী মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাঈম সৌদি আরব প্রবাসী ছিলেন। কয়েকদিন আগে ছুটিতে দেশে এসেছেন।

আজ আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বল্লভদী ইউনিয়নের চর বল্লভদী মোল্লার মোড়ে পৌঁছালে গোপালগঞ্জ-ভাঙ্গা মহাসড়কের উপর অসাবধানতাবশত রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ হতে ভাঙ্গা গামী অজ্ঞাতনামা বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই খবর পেয়ে নাঈমের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ নিয়ে যায়। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION