1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

গ্রামীণ ব্যাংক গোয়ালচামট শাখার উদ্যোগে সদস্য ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪১৭ জন পঠিত
গ্রামীণ ব্যাংক গোয়ালচামট শাখার উদ্যোগে সদস্য ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
গ্রামীণ ব্যাংক গোয়ালচামট শাখার উদ্যোগে সদস্য ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও ‘‘জাতীয় শোক দিবস’’ উপলক্ষে গ্রামীণ ব্যাংক ফরিদপুর শহরের গোয়ালচামট শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৫ ই আগস্ট মঙ্গলবার সকালে গ্রামীণ ব্যাংক ফরিদপুর জোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমার মজুুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের সদস্য ও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরন করেন।

এ সময় গোয়ালচামট শাখার সদস্য ও শহরের কোমরপুর বাহিরদিয়ার আর্রাফিউ প্রি-ক্যাডেট একাডেমীর কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১ টি করে মোট ১৪ হাজার ১ শত ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়। গ্রামীণ ব্যাংক গোয়ালচামট শাখার শাখা ব্যাবস্থাপক জীবেশ চন্দ্র বিশ^াস (প্রিন্সিপাল অফিসার) এর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক ফরিদপুরের এ্যাড়িয়া ম্যানেজার মো: জসিম উদ্দিন মোল্যা।

এ ছাড়াও আর্রাফিউ প্রি-ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ মো: আবু সাইদ টোটন), গ্রামীণ ব্যাংক গোয়ালচামট শাখার সেকেন্ড অফিসার মুহাম্মদ সাইদুর রহমান তালুকদারসহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে ‘‘জাতীয় শোক দিবস’’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা।

উল্লেখ্য “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এ ¯েøাগান কে সামনে রেখে শান্তিতে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ‘‘জাতীয় শোক দিবস’’ উপলক্ষে ফরিদপুর জোনের আওতায় মোট ১০ লক্ষ গাছের চারা বিতরন কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর শহরের গোয়ালচামট শাখার উদ্যোগে মোট ১৪ হাজার ১ শত ফলজ ও বনজ গাছের চারা বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION