1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪১৩ জন পঠিত
দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর
দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা যথাযথ প্রদর্শন না করা এবং নকল পণ্য বিক্রয়ের অভিযোগে ওই দুটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুর ১২টা তেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদপুর শহরের টেপাখোলা বাজার ও টেপাখোলা লেকপার বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এ অভিযানে নেতৃত্ব দেন। মো. সোহেল শেখ বলেন, জেলায় সর্বস্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

এ অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান। সত্যতা নিশ্চিত করে মো. বজলুর রশীদ খান বলেন, মূল্য তালিকা যথাযথ প্রদর্শন না করা এবং নকল পণ্য বিক্রয়ের অভিযোগে টেপাখোলা বাজারের গেøাসারি শপ নামের ডিপার্টমেন্টাল স্টোর ও লেকপাড় বাজার এলাকার আফজাল স্টোরকে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাক্রমে ৪৫ ও ৩৮ ধারায় এ জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION