1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

কার্যালয় বুঝে পেল ফরিদপুর জেলা যুবলীগ

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪০৪ জন পঠিত
কার্যালয় বুঝে পেল ফরিদপুর জেলা যুবলীগ
কার্যালয় বুঝে পেল ফরিদপুর জেলা যুবলীগ

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদারের সভাপতিত্বে গতকাল সোমবার বেলা সাড়ে বারোটায় শহরের থানার মোড় আওয়ামীলীগ অফিসের তৃতীয় তলায় নিজেদের কার্যালয় বুঝে পেল উক্ত সংগঠনটি। যুবলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাবেক জেলা যুবলীগের কার্যালয় পুনরায় বুঝে নেয় তারা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য তৌফিক হোসেন পুচ্চি, মাহফুজ আহমেদ হিমেল, গোবিন্দ চন্দ্র সাহা, জুয়েল খান, সাবেক শহর যুবলীগের সাধারন সম্পাদক আসিবুর রহমান ফারহান, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি কাওসার আকন্দ সহ নেতাকর্মীরা। এ সময় জেলা যুবলীগের নেতৃবৃন্দরা বলেন অনেকদিন যাবৎ জেলা যুবলীগের কার্যত কোন কার্যালয় নেই বিধায় দলীয় সংগঠনের কোন আলোচনা সভা এবং কেন্দ্রীয় ঘোষিত কোন প্রোগ্রাম করতে বিভিন্নভাবে বাধাগ্রস্থ হতে হয়।

তাই এই কার্যালয় বুঝে নেওয়ায় জেলা যুবলীগের তৎপরতা আরোও বৃদ্ধি পাবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরোও মজবুত করার লক্ষ্যে জেলা যুবলীগ সর্বদা প্রস্তুত থাকবে বলে জানান৷ পরিশেষে আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল ৮ টায় পুস্পস্তবক অর্পন এবং বিকেল ৫ঃ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের আত্বার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে নেতৃবৃন্দরা জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION