1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সেইপটি ট্যাংক থেকে যুবতীর লাশ উদ্ধার

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৫০৯ জন পঠিত
সেইপটি ট্যাংক থেকে যুবতীর লাশ উদ্ধার
সেইপটি ট্যাংক থেকে যুবতীর লাশ উদ্ধার

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরের পিয়াজখালীতে এক যুবতীর লাশ সেইপটি ট্যাংকি থেকে উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। নিহত মেয়েটি পিয়াজখালী বাছার ডাঙ্গী গ্রামের রাজন বাছারের বড় মেয়ে রঙ্গ বলে জানা যায়। পারিবারিক সূত্র জানায় নিহত রঙ্গ এর স্বামী আবুল ওরফে হাবু তার শাশুড়ী হাসিনা বেগমকে ৫০০ টাকা দিয়ে তার ছেলেকে স্কুলে দিয়ে আসার অযুহাত দিয়ে বাড়ী থেকে বেরিয়ে যায়। হাসিনা বেগম স্কুল থেকে ফিরে এসে মেয়ের খোঁজ নিতে গেলে তাকে না পেয়ে সন্দেহ হয়।

অনেক খোঁজাখুজি করার পর রবিবার দুপুর ১২ টার দিকে বাড়ীর পেছনে টয়লেটের ট্যাংকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর সদরপুর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রঙ্গ এর এক আত্মীয় জানান ৭-৮ বছর আগে আবুল ওরফে হাবুর সাথে নিহত রঙ্গ এর বিয়ে হয়। তাদের ঘরে ১টি ছেলে ও ১টি মেয়ে আছে। এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন – লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনও কোন মামলা দায়ের করা হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION