1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩৪৮ জন পঠিত
ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াসিন কবির, জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, সরকারী সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা,

জেলা এনএস আই এর যুগ্ম পরিচালক মোঃ মজিবুর রহমান, জেলা আনসার কমান্ডার নাদিরা পারভিন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামীম রেজা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করে আগামী দিনের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION