1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় ই‌জিবাইক-অটোভ‌্যা‌নের সংঘ‌র্ষে চালক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৯০৫ জন পঠিত
সালথায় ই‌জিবাইক-অটোভ‌্যা‌নের সংঘ‌র্ষে চালক নিহত
সালথায় ই‌জিবাইক-অটোভ‌্যা‌নের সংঘ‌র্ষে চালক নিহত

মনির মোল্যা, সালথা : ফ‌রিদপু‌রের সালথায় ই‌জিবাইক ও অ‌টোভ‌্যা‌নের সংঘ‌র্ষে অ‌টোভ‌্যা‌নের চালক নিহত হ‌য়ে‌ছে ব‌লে খবর পাওয়া গে‌ছে। নিহত চাল‌কের নাম কুবাত মিয়া (৪০), সে উপ‌জেলার আটঘর ইউ‌নিয়‌নের কা‌কিলা‌খোলা গ্রা‌মের মোঃ বাদশা মিয়ার ছে‌লে। উপ‌জে‌লার আটঘর ইউ‌নিয়‌নের নকুলহা‌টি বাজা‌রে বৃহস্প‌তিবার (১০ আগষ্ট) দুপু‌রে এই ঘটনা ঘ‌টে। ই‌জিবাইক চাল‌কের নাম সিয়াম মাতুব্বর (১৯) সে ঐ ইউ‌নিয়‌নের গোয়ালপাড়া গ্রা‌মের ‌মিল্টন মাতুব্ব‌রের পুত্র।

জানা যায়, বুহস্প‌তিবার বেলা ১২টার দি‌কে উপ‌জেলার নকুলহা‌টি বাজা‌রে অ‌টোভ‌্যান গৌড়‌দিয়া থে‌কে বাজা‌রে প্রবেশ কর‌ছি‌লো এবং ইজিবাইক গৌড়‌দিয়ার দি‌কে আস‌তে‌ছি‌লো এমন সময় এসএম সিকদা‌রের মু‌দি দোকা‌নের সাম‌নে দু‌টির মু‌খোমু‌খি সংঘর্ষ হয় এ‌তে কুবাত মিয়া গুরুতর আহত হয়। ফরিদপুর গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে পরিবারের লোকজন লাশ তার নিজ বাড়িতে নিয়ে আসেন।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শেখ সা‌দিক ব‌লেন, উপ‌জেল‌ার নকুলহা‌টি বাজা‌রে ইজিবাইক ও অ‌টোভ‌্যা‌নের সংঘ‌র্ষে কুবাত মিয়া না‌মে এক যুব‌ক নিহত হ‌য়ে‌ছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনা স্থ‌লে পৌঁছে নিহ‌তের সুরতহাল রিপোর্ট তৈরী করে। এ ব্যাপারে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে মৃতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION