1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বোয়ালমারীতে ভূমি ও গৃহহীন মুক্ত প্রসঙ্গে ইউএনওর প্রেস ব্রিফিং

  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪৬১ জন পঠিত
বোয়ালমারীতে ভূমি ও গৃহহীন মুক্ত প্রসঙ্গে ইউএনওর প্রেস ব্রিফিং
বোয়ালমারীতে ভূমি ও গৃহহীন মুক্ত প্রসঙ্গে ইউএনওর প্রেস ব্রিফিং

বোয়ালমারী সংবাদদাতা : ভূমি ও গৃহহীন মুক্ত এলাকা ঘোষণায় বোয়ালমারী উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা কনফারেন্স হল রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা কৃষিবিদ এস এম রাশেদুল হাসান।

অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, মহিলা অধিদপ্তর কর্মকর্তা শাহানা কাকলী। এসময় প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ‘ক’ শ্রেণীর তালিকায় ভূমি ও গৃহহীন মুক্ত এলাকা ঘোষণা করবেন। সারা দেশে ভূমি ও গৃহহীন মানুষের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ঘর ও দুই শতাংশ জমি বিতরণ করা হয়েছে।

বোয়ালমারী উপজেলার ‘ক’ শ্রেণীর তালিকার সকল ভূমি ও গৃহহীন মানুষদের মাঝে ৩০টা স্পর্টে ৪১৪ টি ঘর ও ৮ একর ২৮ শতাংশ জমি বিতরণ করা হয়। আগামীকাল বুধবার বোয়ালমারী এলাকার ‘ক’ শ্রেণীর তালিকা ভূমি ও গৃহহীন মুক্ত এলাকা ঘোষণা করা হবে। তবে চেয়ারম্যানদের তথ্যানুযায়ী গত ২ বছরে আরও ৭১ জন ভুমি ও গৃহহীন মানুষের তালিকা রয়েছে। তাদের কে পরবর্তীতে ভুমি ও গৃহ দেয়া হবে। এছাড়া প্রেস ব্রিফিংয়ে উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION