1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে আরো এক নারীর মৃত্যু : নতুন আক্রান্ত ১৩৭

  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৫১২ জন পঠিত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে আরো এক নারীর মৃত্যু : নতুন আক্রান্ত ১৩৭
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে আরো এক নারীর মৃত্যু : নতুন আক্রান্ত ১৩৭

স্টাফ রিপোর্টার : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে ময়না বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন । সোমবার (০৭ আগস্ট) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক। ময়না বেগমের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দি গ্রামে। তিনি ওই গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী।

পরিচালক ডা. এনামুল হক জানান, ময়না বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালে ভর্তি হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ছয় রোগী। তার মধ্যে রাজবাড়ী জেলার তিন, ফরিদপুরের দুই এবং মাগুরা জেলার একজন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩৭ রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৭৮ জন । এর মধ্যে এক হাজার ৫৩৪ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION