1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৬৬৬ জন পঠিত
ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ভাঙ্গা সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের হামলায় বড়ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। গত (সোমবার) দিবাগত রাত সাড়ে এগারটার দিকে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ফকির (৩৫)উক্ত গ্রামের নুরা ফকিরের ছেলে। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বড়ভাই আনোয়ার ফকির বাড়ির পাশে একটি কাঁচা বাথরুম নির্মাণ করতে গেলে তার ছোট ভাই আমির ফকির তাতে বাধা প্রদান করে।

এতে দু-ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি,বাকবিতন্ডা এবং ব্যাপক ধস্তধস্তি হয়। এ সময় ছোটভাই আমির ফকির বড়ভাইয়ের উপর হামলা চালায় । এক পর্যায়ে বড় ভাই আনোয়ার ফকির মাথায় আঘাত পন এবং রাস্তার পাশে রেলিংয়ের উপর পড়ে যায়। এসময় তার মাথা ও ঘাড়ে প্রচন্ড আঘাত লেগে মারাত্মক আহত হয়।ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশর্^বর্তী সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় রাতেই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল)তালাত মাহমুদ,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম,সেকেন্ড অফিসার মারুফ হোসেন,এস,আই জুয়েল হোসেন সহ পুলিশ সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে। এখনও কোন মামলা হয়নি। মামলা হলে এবং ময়নাতদন্তে রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION