1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

পদ্মানদীর ভাঙ্গণ কবলিতদের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের

  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৫১৮ জন পঠিত

স্টাফ রপোর্টার :
পদ্মা নদীর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গী এলাকায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের সহযোগীতা প্রদানের আশ্বাস দেন তিনি। একই সাথে তাৎক্ষনিক ভাঙ্গণ রোধে সাময়িকভাবে বালুবস্তা (জিও ব্যাগ) ফেলার নির্দেশ দেন জেলা প্রশাসক।
প্রায় এক মাস ধরে ওই এলাকায় ভাঙ্গণ শুরু হয়েছে। এরই মধ্যে অন্তত ৪০টি বাড়ীঘর ও কয়েকশ একর ফসলী জমি নদীগর্ভে চলে গেছে বলে স্থাণীয়রা জেলা প্রশাসককে অবহিত করেন।
এসময় জেলা প্রশাসক মো. কামরুল আহ্সান তালুকদার স্থানীয়দের আম্বস্ত করে বলেন, নদী ভাঙ্গণের বিষয়টি এরই মধ্যে পানি সম্পদ উপমন্ত্রীকে অবহিত করা হয়েছে, তিনি শিঘ্রই ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানান, আগামী শুকনো মৌসুমে এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হবে।
সোমবার দুপুরে নদী ভাঙ্গণ এলাকা পরিদর্শনকালে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION