1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভাঙ্গায় দুই হাজার পিচ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৫৬৬ জন পঠিত
ভাঙ্গায় দুই হাজার পিচ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ভাঙ্গায় দুই হাজার পিচ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই হাজার পিচ ইয়াবাসহ মো: নাঈম শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার নাঈমকে রবিবার (০৯ জুলাই) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (০৮ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার পশ্চিম হাসামদীয়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাঈম শেখ একই উপজেলার বড়দিয়া এলাকার মো: ওবায়দুর শেখের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাঈম শেখ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সে চট্রগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গা থানার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন। তিনি আরও বলেন, নাঈমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। মামলা দায়ের শেষে রবিবার (০৯ জুলাই) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION