1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে তিন অনলাইন জুয়াড়ি আটক

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৫৫৩ জন পঠিত
ফরিদপুরে তিন অনলাইন জুয়াড়ি আটক
ফরিদপুরে তিন অনলাইন জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে তিন অনলাইন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকরা হলেন- উপজেলার আদার কোঁঠা এলাকার খিরত রাজবংশীর দুই ছেলে নিঠুর রাজবংশী (৩৫) ও মিঠুন রাজবংশী (২৫) এবং একই উপজেলার দক্ষিণ শিবপুর এলাকার বিশ্বনাথ রাজবংশীর ছেলে কৃষ্ণ রাজবংশী (২৮)। আটকদের মামলা দায়ের শেষে সোমবার (১৯ জুন) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (১৮ জুন) বিকালে জেলার বোয়ালমারী উপজেলার কামারগ্রাম এলাকা থেকে ওই তিন জুয়াড়িকে আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন অনলাইন জুয়াড়িকে আটক করা হয়। তারা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েব সাইড ব্যবহার করে অনলাইনে জুয়া খেলে আসছে। আর দেশের বিভিন্ন স্থানের সহজ-সরল মানুষদের সরলতার সুযোগ গ্রহণ করে প্রতারণা করছে। মামলা দায়ের শেষে সোমবার (১৯ জুন) তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION