1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

কৈজুরী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা 

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩৬৪ জন পঠিত
কৈজুরী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা 
কৈজুরী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা 

রবিউল হাসান রাজিব, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ ইং অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের আয়োজনে, (৮ জুন) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এসময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, কৈজুরী ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুজ্জামান, কৈজুরী ইউনিয়নের সকল ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য/ সদস্যাবৃন্দ, গ্রাম পুলিশ ও পরিষদের উদ্যোক্তা। এ

ছাড়াও এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আজিজ মাতুব্বর, সাধারন সম্পাদক কাদের শেক, স্থানীয় গণ্যমান্য আব্দুল ইসহাক, সেলিম মোল্লা প্রমুখ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ। তাদের মধ্যে কেউ কৃষক, কেউ শিক্ষক আবার রাজনৈতিক নেতৃবৃন্দসহ মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন। জনগণকে নিয়ে ব্যতিক্রমীভাবে ঘোষণা করা হয় কৈজুরী ইউনিয়ন পরিষদের বাজেট। এতে খুশি ওই ইউনিয়নের বাসিন্দারা। তাঁরা বলেন, এভাবে জবাবদিহিতা নিশ্চিত হলে একটি ইউনিয়ন অনেক বেশি সমৃদ্ধ হয়ে উঠতে পারে।

১০নং কৈজুরী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফকির মো: ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে তার স্বাগত বক্তব্যের মাধ্যমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। এরপরে ইউপি সচিব সচিব উত্তম কুমার রাহা ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৯ লাখ ৬৮ হাজার ১ শত ৫৪ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৭৯ লাখ ১ হাজার ১ শত ৬৪ টাকা। এতে উদ্ধৃত তহবিল থাকবে ৬৬ হাজার ৯ শত ৯০ টাকা ঘোষণা করা হয়। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION