1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

হাসপাতালে স্ত্রী ভর্তি : গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৪৮৩ জন পঠিত
হাসপাতালে স্ত্রী ভর্তি : গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
হাসপাতালে স্ত্রী ভর্তি : গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের শুকদেব নগর গ্রামে সোমবার (২৯ মে) সকালে অসুস্থ মোতালেব শেখ (৬৫) নিজ ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। জানা যায়, মোতালেব শেখ দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। তার পক্ষে তার ওষুধ কেনার টাকা যোগাড় করতে কষ্ট সাধ্য হয়ে পড়ে। তাকে দেখার শোনার জন্য একমাত্র তার স্ত্রী ছিল। তার স্ত্রী গত দুইদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

স্ত্রীর ভর্তির কারনে মোতালেব শেখ মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। সোমবার সকালে বাড়ি কেউ না থাকায় ঘরের বাঁশের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস নেয়। এসআই নাজমুল হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গলায় ফাঁস নেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে লাশ থানায় আনা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION