1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে পুকুর ভরাট বন্ধে লিগ্যাল নোটিশ

  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৫৭০ জন পঠিত

মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর) :

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৃষ্ণমঙ্গলের ডাঙ্গী(বটতলা) সরকারি পুকুর ভরাট অবিলম্বে বন্ধ করার জন্য ফরিদপুরের জেলা প্রশাসক এবং সদরপুরের উপজেলা নির্বাহী অফিসার কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ মে) মানবাধিকার সংগঠন ল’ এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এর পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোঃ কাউছার ইমেলযোগে উক্ত নোটিশ পাঠিয়েছেন। অবিলম্বে পুকুরটিতে মাটি ভরাট বন্ধের অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন। নোটিশে বলা হয়েছে উক্ত পুকুর একটি সরকারি সম্পত্তি এবং পুকুর একটি জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পুকুর ভরাট করা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি। যুগের পর যুগ ধরে এলাকার সাধারণ মানুষের উপকারে পুকুরটি ব্যবহৃত হয়ে আসছে। কোন বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস উক্ত পুকুর থেকে পানি সংগ্রহ করতে পারে। এছাড়াও এলাকার সাধারণ মানুষ কৃষি কার্য এবং গৃহ কার্য করার জন্য উক্ত পুকুর থেকে পানি সংগ্রহ করে থাকে। অতএব পুকুরটি ভরাট করা সম্পূর্ণ জনস্বার্থ পরিপন্থী গর্হিত কাজ। মো. মনির হোসেন পিন্টু চরভদ্রাসন,

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION