1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

অস্ত্র ও মাদকসহ ফরিদপুর র‌্যাবের হাতে যুবক আটক

  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৪৩৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গুটি শামীম ওরফে মাস্তান শামীম নামের এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে জানায় র‌্যাব।
সোমবার সকালে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সিনিয়র এএসপি মোঃ নাজমুল হক সাংবাদিক সম্মেলনে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার কালুখালী থানার পূর্বফুল কাউন্নাইর গ্রামে অভিযান চালিয়ে গুটি শামীমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি হাতে তৈরি চাইনিজ কুড়াল, দুইটি ধারালো চাকু, ৯৮ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি জানান, র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফট্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হক এর নেতৃত্বে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গুটি শামীমের অবস্থান নিশ্চিত হয়ে সোমবার ভোরে তার (গুটি শামীমের) বাড়িতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়।
তিনি আরো জানান, গুটি শামীমকে গ্রেফতারের ফলে এলাকায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গুটি শামীমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে রাজবাড়ী জেলার কালুখালী থানায় হস্তান্তর করা হবে জানান তিনি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION