1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ইউএনওর উপর হামলার বিচার দাবিতে মধুখালী মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৪১৪ জন পঠিত
ইউএনওর উপর হামলার বিচার দাবিতে মধুখালী মানববন্ধন
ইউএনওর উপর হামলার বিচার দাবিতে মধুখালী মানববন্ধন

মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরির উপর হামলার ঘটনার বিচার দাবিতে মধুখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতি মধুখালী শাখার আয়োজনে শুক্রবার (৫ মে) সকাল ৯ টায় ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় দোষীদের গ্রেফতার দাবিতে এ মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নাজির হোসেন মৃদ্ধার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মীর নাজমুল হোসেন, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল মুনসুর, অলোকা বিশ্বাস, মোঃ আলিমুজ্জাম, সাজেদুল ইসলাম, সুভাষ সরকার, মোঃ রোকনুজ্জামান, রজব আলী, মোঃ সুলাইমান,বাদশা মোল্যা, মোঃ বশিরউদ্দীন প্রমূখ।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ডুমাইনে মহিলারা আশ্রায়নের ঘরের জমির মালিকানা তাদের দাবি করে এবং আশ্রয়ণ প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। এ খবর পেয়ে ইউএনও ৪জন আনসার ও ৫জন পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। আনসার সদস্যরা নারীদের কাছ থেকে মানববন্ধনের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে নারীদের সাথে ধস্তাধস্তি হলে স্থানীয় মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। পরে নারীরা ক্ষুব্ধ হয়ে গাছের ডাল ভেঙ্গে আনসার সদস্যদের উপর হামলা চালায় এবং ইউএনও এর গাড়ি ভাংচুর করলে ইউএনও ও কয়েকজন আনসার সদস্য আহত হন।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, হামলা মারধর ও গাড়ী ভাংচুরে পৃথক দুটি মামলা হয়েছে । ইউএনও অফিসের ০৪/০৪/২৩ তারিখের মামলা নং ৫, এবং ৫/৫/২৩ তারিখের মামলা নং- ৭। ২টি মামলায় ডুমাইন ইউপি চেয়ারম্যান সহ ২৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আসামী ২৫০। ঘটনায় এ পর্যন্ত ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারমান শাহ মোহাম্মাদ আসাদুজ্জামান তপন, নিশ্চিন্তপুর গ্রামের মোঃ মাহাফুজ মোল্যা ছেলে মোঃ প্রিন্স মোল্যা, শুকুর আলী মৃধার ছেলে ইব্রাহিম মোল্য ও কবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION