1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোয়ালমারীতে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে জরিমানা

  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৪৪৭ জন পঠিত
বোয়ালমারীতে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে জরিমানা
বোয়ালমারীতে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে জরিমানা

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে সুমন কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন। আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে বোয়ালমারী পৌরসভাধীন কাঁচাবাজার সংলগ্ন আব্বাস ও সুমনের মাংসের দোকানে অসুস্থ গরুর মাংস বিক্রি করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দÐবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় মারাত্মক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন অবহেলা মূলক কাজ করার দায়ে মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন সকল মাংস বিক্রেতাদের ডেকে নিয়ে তাদের উদ্যেশে বলেন, রোগে আক্রান্ত গরু যদি আবারও কোন মাংস বিক্রেতার দ্বারা বিক্রির অভিযোগ পেয়ে থাকি তাহলে এর চেয়ে আরও বড় ধরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION