1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩৭০ জন পঠিত
সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে মুরগিবাহী পিকআপ, যাত্রীবাহী সিএনজি ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কমপ দুই যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুরে মুসলিম মিশনের সামনে এ দৃর্ঘটনা ঘটে। নিহত দুই যুবক মোটর সাইকেলের আরোহী ছিলেন। এরা হলেন, ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬ নং ওয়ার্ডের ডোমরাকান্দি এলাকার আব্দুর রহমানের পুত্র মো. নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা জানান, নিহত দুই যুবক সম্পর্কে তার ভাতিজা ও নাতি হয়। তারা রাতে নামাজ পড়ে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলো। এসময় দুর্ঘটনার কবলে পড়ে নজরুল ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া রায়হানকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত সিএনজির দু’জন যাত্রীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। সংঘর্ষের পর দুর্ঘটনাকবলিত মুরগিবাহী পিকআপটি উল্টে যায় এবং সিএনজি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও মল্লিকপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ পৌছে হতাহতদের উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION