1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় উই প্রকল্পের “সদাই পাতি”র উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৬২৬ জন পঠিত
ভাঙ্গায় উই প্রকল্পের “সদাই পাতি”র উদ্বোধন
ভাঙ্গায় উই প্রকল্পের “সদাই পাতি”র উদ্বোধন

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে নারীর ক্ষমতায়ন বিষয়ক ” উই প্রকল্পের ” আওতায় মহিলাদের নিজস্ব মালিকানাধীন মহিলা সামাজিক সংগঠনের ব্যবসা প্রতিষ্ঠান ” সদাই পাতি” এর শুভ উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাবিয়া আক্তারের সভাপতিত্বে ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জের র্অথায়নে উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দীন,

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: আমিনুল ইসলাম, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জের কান্ট্রি ডিরেক্টর ফেরদৌস শাহেদ,উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রাণী কুন্ড, কাউলীবেড়া ইউপি চেয়ারম্যান মো: রেজাউল হাসনাত দুদু মিয়া, তথ্য আপা প্রকল্পের অর্পনা মন্ডল, উই প্রকল্পের জেলা সমম্বয়কারী আজিম উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, স্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সুমি খাতুন কনার সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন উই প্রকল্পের উপজেলা ফিল্ড কোর্ডিনেটর মো: মোখলেশুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION