1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান ঝিলুর ইন্তেকাল

  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৫২০ জন পঠিত
সদরপুরে সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান ঝিলুর ইন্তেকাল
সদরপুরে সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান ঝিলুর ইন্তেকাল

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এক সময়ের তুখোর সাবেক ছাত্রলীগ নেতা ও সরকারি রাজেন্দ্র কলেজের নির্বাচিত ভিপি আ.ন.ম. হাফিজুর রহমান ঝিলু।  সোমবার সকাল ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেণ। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ১৪ জানুয়ারি ব্রেন স্টোক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। সোমবার বেলা ১১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাফিজুর রহমান ঝিলু উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামের মৃত আইনদ্দিন মোল্যার ছোট ছেলে। সোমবার বাদ আসর কৃষ্ণপুর তার নিজ বাসভবনে মোরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। হাফিজুর রহমান ঝিলু ছাত্র জীবন থেকে অদ্যবধি ছাত্রলীগের রাজনীতির সাথে জরিত ছিলেন। ভিপি হওয়ার আগে তিনি সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রছাত্রী সংসদ (রুকসু) এর বার্ষিকী সম্পাদক হিসেব নির্বাচিত হয়েছিলেন। হাফিজুর রহমান ঝিলু কৃষ্ণপুর ইউনিয়নের মৃত আইনদ্দিন মোল্যার ছোট ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও বহু আত্মিয়-স্বজন রেখে গেছেন। সাবেক জনপ্রিয় এই ছাত্রলীগ নেতার অকাল মৃত্যুতে বাংলাদেশ প্রেস ক্লাব সদরপুর উপজেলা শাখার সভাপতি শিমুল তালুকদার ও সাধারণ সম্পাদক সোবাহান সৈকত গভীর শোক প্রকাশ করেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION