1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

ভাঙ্গায় উন্মুক্ত বাজেট ঘোষনা

  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৭৩৯ জন পঠিত
ভাঙ্গায় উন্মুক্ত বাজেট ঘোষনা
ভাঙ্গায় উন্মুক্ত বাজেট ঘোষনা

মো : সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৯ নং ঘারুয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ মে) দুপুরে ঘারুয়া ইউনিয়ন পরিষদ চত্বর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ সফিকুল ইসলাম।

এতে ২০২২-২৩ অর্থবছরের জন্য ১ কোটি ২৫ লক্ষ ৬৪ হাজার ৯,শ ৯৮ টাকা বাজেট ঘোষনা করা হয়। এর আগে বাজেট উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান মুনসুর আহম্মেদ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।

ইউপি সচিব সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় দবির উদ্দিন,মনা মুন্সী, জাকির হোসেন,ইউপি সদস্য শহিদ মুন্সী,ফাহিমা বেগম,মমতাজ বেগম,মোশারেফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণায় স্থানীয়রা জানতো না, কিন্তু এবার উন্মুক্ত সবার অংশগ্রহণে এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভ‚মিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION