1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৪২৯ জন পঠিত
৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ মো. শামীম মাতুব্বর (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে জেলা শহরের চরকমলাপুর এলাকার একটি বাড়ি থেকে গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চরকমলাপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম।

এসময় একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা বাদামী রংয়ের টেপে মোড়ানো দুই বান্ডিল গাঁজা জব্দ করা হয়। যার একটি বান্ডিলে ছয় কেজি ও অপর বান্ডিলে দুই কেজি গাঁজা ছিল। এসময় শামীম নামে ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গ্রেফতারকৃত শামীম মাতুব্বর একজন পাইকারী মাদক কারবারি। সে কুমিল্লা থেকে মাদক কিনে এনে তা ফরিদপুরের বিভিন্ন মাদক বিক্রেতার কাছে খুঁচরা বিক্রি করতেন। ডিবির ওসি বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় ডিবির এসআই আ: রহিম মোল্যা বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION