1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

২৫৬ বোতল ফেনসিডিল সহ ২ জন আটক

  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৪২২ জন পঠিত
২৫৬ বোতল ফেনসিডিল সহ ২ জন আটক
২৫৬ বোতল ফেনসিডিল সহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের মধুখালী থেকে ২৫৬ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-০৮। আটককৃতরা হলেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের মোঃ ফাকু বিশ্বাসের ছেলে মোঃ জসিম বিশ্বাস (৩২) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার জুরান মোল্লার পাড়াগ্রামের মোঃ ওসমান শেখের ছেলে মোঃ শাহিন শেখ (৩৫)। র‌্যাব-৮, বরিশাল সূত্রে জানা যায়, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার বিকালে গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফরিদপুর জেলার মধুখালী মরিচ বাজার এলপিজি পাম্প এলাকায় মাদকের একটি চালান নিয়ে আসছে মাদককারবারীরা।

উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মাইজকান্দি মোড়ে অবস্থান গ্রহন করে কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোঃ জসিম বিশ্বাস ও মোঃ শাহিন শেখ আসামিদ্বয়কে প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয় এবং উক্ত আসামির কাছ থেকে ২৫৬ বোতল ফেনসিডিল, ১টি প্রাইভেট কার, ৪টি মোবাইল, ৬ টি সিম এবং মাদক বিক্রিত ৬৪,৭০০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব জানায় আসামীদ্বয় দীর্ঘদিন যাবত আন্তজেলা মাদক কারবারির সাথে জড়িত । উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল এর ১৪(গ) ধারায় মামলা রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION