1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সরকারের ২০ লাখ টাকা পানিতেই গেলো, ভেঙ্গে গেলো শহর রক্ষা বাঁধ

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ১৪৫৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
আবার ভেঙ্গে গেছে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সোমবার বিকালে বাঁধের ৪৫ থেকে ৫০ মিটার অংশ ধসে গেছে। এর আগে ওই স্থানে গত ১৯ জুলাই ২২ মিটার জায়গা ধসে পানি ঢুকে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছিল।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ভাঙনের ওই অংশের উজানের দিকে পানি চুয়াতে থাকে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙনে ঠেকাতে বালি বস্তা ফেলা হলেও বিকেল চারটার দিকে হঠাৎ করেই ফাঁটল ধরে তা বড় হতে থাকে এক পর্যায়ে বাঁধের ওই অংশ ধসে পড়ে। এতে ওই এলাকায় নতুন করে পানি ঢুকতে শুরু করে।

জেলা প্রশাসক আরো জানান, যারা বাঁধের উচু স্থানে আশ্রয় নিয়েছে এবং ভাঙ্গনের হুমকিতে যারা আছে তাদের সকলকে ফরিদপুর বায়তুল আমান এলাকার রাজেন্দ্র কলেজের অনার্স শাখায় খোলা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, পানি চুয়ানোর খবর পেয়ে আমরা বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু পারলাম না। তিনি বলেন, মঙ্গলবার সকালে নকশা প্রনয়ন বিশেষজ্ঞরা আসলে পরিকল্পনা করে মেরামত করা হবে।

উল্লেখ্য, ১৯ জুলাই ২২মিটার ভাঙ্গা বাঁধ মেরামতে পাঁচ হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছিল। যার মুল্য ১৮ লাখ টাকা। এছাড়া বাঁশ সং আনুসঙ্গিক ব্যায়সহ মোট ব্যায় ২০ লাখ টাকা ছাড়িয়ে গেলেও শেষ পর্যন্ত মেরামত করা বাঁধটি রক্ষা করা যায়নি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION