1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

২০২৪ সালের নির্বাচন হবে কিনা সন্দেহ আছে – মোস্তফা আমীর ফয়সাল

  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪৪১ জন পঠিত
২০২৪ সালের নির্বাচন হবে কিনা সন্দেহ আছে - মোস্তফা আমীর ফয়সাল
২০২৪ সালের নির্বাচন হবে কিনা সন্দেহ আছে - মোস্তফা আমীর ফয়সাল

স্টাফ রিপোর্টার : জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল বলেছেন, নির্বাচন হবে ২০২৪ সালের জানুয়ারিতে, এখন থেকেই লাঠিশোঠা প্রস্তুত হচ্ছে। লাঠিশোঠার মহড়া শুরু হয়ে গেছে। হঠকারিতা কোন পর্যায়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি বলেন, কিসের নির্বাচন, আগে জান বাঁচানোর চিন্তা করেন। দেশে নির্বাচনের খেলা হবে বলে আমার মনে হয়না। বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ২০২৪ সালে নির্বাচন হবে কিনা আমার সন্দেহ আছে। তিনি শনিবার রাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ফরিদপুরের সদর উপজেলার কৈজুরি ইউনিয়নে জাকের মঞ্জিল দরবার শরীফে এর আয়োজন করা হয়। এসময় মোস্তফা আমীর ফয়সাল বলেন, একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে অবশ্যই ব্লক চেইন পদ্ধতি ও ই-ভোটিং ছাড়া উপায় নাই যা আমরা আগেই বলেছি। দেশ ও জাতি এক মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এখনো সময় আছে ঐক্যবদ্ধ হোন। কারণ এটি দেশকে বাঁচানোর প্রশ্ন। স্বাধীনতাকে বাঁচানোর প্রশ্ন।। তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেয়ে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি করে। কিন্তু জাকের পার্টি কখনো ক্ষমতার রাজনীতি করেনা। তবে আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেছেন।

সভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য দেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সাল সামী। সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া। এর আগে মোস্তফা আমীর ফয়সাল জাকের পার্টি ও অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি বিশাল এক কেক কাটেন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। দেশের বিভিন্ন প্রান্ত হতে নেতাকর্মীরা এতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION