1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

১৬ দলীয় ফাইনাল টুর্নামেন্টে আমডাঙ্গা ক্রিকেট দল চ্যাম্পিয়ন

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩৬ জন পঠিত
১৬ দলীয় ফাইনাল টুর্নামেন্টে আমডাঙ্গা ক্রিকেট দল চ্যাম্পিয়ন
১৬ দলীয় ফাইনাল টুর্নামেন্টে আমডাঙ্গা ক্রিকেট দল চ্যাম্পিয়ন

শাহজাহান হেলাল, মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্যার পৃষ্ঠপোষকতায় নওপাড়া ক্রীড়া চক্রের আয়োজনে ১৬দলীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা নওপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলার রাখালগাছি ক্রিকেট একাদশ ও মধুখালীখী উপজেলার আমডাঙ্গা ক্রিকেট একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আমডাঙ্গা ক্রিকেট একাদশ ৪১রানে রাখালগাছি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা উদ্বোধন করেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মৃধা, হাবিবুল বাশার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান বাবলু মিয়া, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রম বিষয়ক সম্পাদ নজরুল ইসলাম পাঁচু, সহ-দফতার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহপ্রচার সম্পাদক মো. রেজাউল করিম তুহিন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেন, মো. নজরুল ইসলামসহ প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৩২ইঞ্চি কালার টেলিভিশন ও রানার আপ দলেকে ২৪ ইঞ্চি কালার টেলিভিশন পুরস্কারহিসেবে বিতরণ করেন পৃষ্ঠপোষক মো. হাবিবুর রহমানসহ অতিথিবৃন্দ। খেলার স্কোর- ২০ ওভারে আমডাঙ্গা একাদশ ১৪২/১০ এবং রাখাল গাছি একাদশ ১০১/১০ । সর্বোচ্চ রান বিজয়ী দলে কাজল২৭ রান এবং ১৮রান দিয়ে ৩উইকেট লাভ করে সৌরভ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION