1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

হেরোইন সেবনরত অবস্থায় লক্ষীপুরের ৫ জনকে কারাদন্ড

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৪০৪ জন পঠিত
হেরোইন সেবনরত অবস্থায় লক্ষীপুরের ৫ জনকে কারাদন্ড
হেরোইন সেবনরত অবস্থায় লক্ষীপুরের ৫ জনকে কারাদন্ড

সবুজ দাস, ফরিদপুর : হেরোইন সেবনরত অবস্থায় ফরিদপুর শহরের কুঠিবাড়ী লক্ষীপুর এলাকা থেকে ৫ জনকে আটক করে অর্থদন্ডসহ কারাদন্ড প্রদান করা হয়েছে। ১৩ আগস্ট রবিবার ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী এ দন্ড প্রদান করেন। জানা যায়, স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার শহরের কুঠিবাড়ী লক্ষীপুরে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে হেরোইন সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ৯০ দিন করে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লিটন ঢালী। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION