1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

হরতাল সমর্থনে ফরিদপুরে আইনজীবীদের মিছিল : পাঁচ নেতা আটক

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৬৬ জন পঠিত
হরতাল সমর্থনে ফরিদপুরে আইনজীবীদের মিছিল : পাঁচ নেতা আটক
হরতাল সমর্থনে ফরিদপুরে আইনজীবীদের মিছিল : পাঁচ নেতা আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে বিএনপির হরতালের সমর্থনে আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করে ছত্রভংগ করে দিয়েছে পুলিশ। এসময় মিছিল থেকে পাঁচ আইনজীবী নেতাকে আটক করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর কোর্ট এলাকা চত্ত¡র এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পাশাপাশি  আওয়ামী পন্থী আইনজীবীদের একটি দল স্বাধীনতা চত্বরে অবস্থান নেন।

আটক হওয়া আইনজীবী নেতারা আলী আশরাফ ওরফে নান্নু, সহসভাপতি নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক খসরুল আলম ওরফে খসরু, সদস্য তারেক আইয়ূব খান ও সালথা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জাহিদুল হাসান ওরফে লাবলু। প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে লালদীঘি পুকুর মার্কেটের সামনে দিয়ে স্বাধীনতা চত্বরের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের উপর লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

এসময় পুলিশ সেখান থেকে ওই পাঁচজন আইনজীবী নেতাকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, হরতালের সমর্থনে তারা মিছিল বের করা ও নাশকতার পরিকল্পনা করার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION