1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

হত্যা করে পুলিশের হাতে ধরা

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৪৩৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে সদর উপজেলার অটোরিকশা চালক আনু মৃধা (৫০) হত্যাকাণ্ডের ঘটনার সোহাগ মৃধাকে (২৪) আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
শনিবার সকাল ১১ টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, ১৬ ই এপ্রিল বিকেলে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর এলাকার একটি কলাবাগান থেকে ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়। এরপর পুলিশ ত্যথ প্রযুক্তির সহায়তায় একই গ্রামের সোহাগ মৃধাকে সন্দেহ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে চাঁদপুর এলাকা থেকে তাকে আটক করা।
তিনি বলেন, সোহাগ মৃধাকে আটকের পর সে এই হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছে। হত্যাকাণ্ডের দিন ৩০ টাকায় রিক্সা ভাড়া করে আনু মৃধার রিকশায় উঠে সে। এরপর একটি কলা বাগানের ভিতর তাকে ডেকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে রিক্সাটি নিয়ে যায়। পরে সেই রিক্সাটি ১৭ হাজার টাকায় বিক্রি করে খানখানাপুর এলাকায় রিকশাচালক আক্কাস আলী শেখের কাছে। পুলিশ ওই রিকশা ক্রয়কারী আক্কাস আলী শেখকে এবং রিক্সা ক্রয় বিক্রয়ের কাজে সহযোগীতা করায় রবিউল মিয়া নামে আরো একজনকে আটক করে। তাদেরকে এই মামলায় সাক্ষী হিসেবে দেখানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।
উল্লেখ্য গত ১৬ এপ্রিল বিকেলে সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের চাঁদপুর এলাকার একটি কলাবাগান থেকে এক রিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর তার সন্তান পিয়াস মৃধা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION