1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

হত্যা করে ছদ্দবেশে পলাতক, ৯ বছর পর ব্যাবের হাতে আটক

  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩০ জন পঠিত
হত্যা করে ছদ্দবেশে পলাতক, ৯ বছর পর ব্যাবের হাতে আটক
হত্যা করে ছদ্দবেশে পলাতক, ৯ বছর পর ব্যাবের হাতে আটক

স্টাফ রিপোর্টার : হত্যাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি এরশাদ’কে ০৯ বছর পর রাজধানীর হাজারীবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার দুপুরে র‍্যাব জানায়, গতকাল সোমবার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

হত্যা মামলাসহ মোট ৩টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘ নয় বছর যাবৎ পলাতক আসামী মোঃ এরশাদ মাতুব্বর (৩৪) কে গ্রেফতার করে। আসামী মোঃ এরশাদ মাতুব্বর ফরিদপুর জেলার সালথা থানার গৌড়দিয়া গ্রামের নবাব মাতুব্বরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, উক্ত হত্যাকান্ডের পর থেকে আসামি এরশাদ আত্মগোপনে চলে যায়।

গ্রেফতারের পূর্বে সে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে কখনও রিক্সা, কখনও ভ্যান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতো। সর্বশেষ রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন হাজারীবাগ পার্ক এলাকায় ভ্রাম্যমান ভ্যানে করে পেয়ারা বিক্রি করে আসছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION