1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪৫৮ জন পঠিত
সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির ঈদগাহ নামক স্থানে শনিবার পিকআপের সাথে সংঘর্ষে আহত মোটরসাইকেল চালক সালমান মোল্যা (২০) রাত ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে চতুল গ্রামের লিটন মোল্যার ছেলে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই দিন সকালে বাড়ি থেকে বোয়ালমারী যাওয়ার সময় বাইখির ঈদগাহর সামনে পিকআপের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হয়।

এ সময় মোটরসাইকেল চালক সালমান মারাত্বক আহত হয়। মোটরসাইকেল পিকআপের নিচ দিয়ে ভিতরে ঢুকে যায়। এলাকাবাসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ফরিদপুর এবং পরে ঢাকায় পাঠানো হয়। পুলিশ মোটর সাইকেল উদ্ধার ও পিকআপটি জব্দ করেছে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মোটরসাইকেল ও পিকআপ জব্দ করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION