1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

স্বেচ্ছাসেবকদলের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ৪০

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০১ জন পঠিত
স্বেচ্ছাসেবকদলের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ৪০
স্বেচ্ছাসেবকদলের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ৪০

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে সেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের অম্বিকা হলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় এ হামলার ঘটনা ঘটে। ফরিদপুরের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে দাবী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের।

জানা যায়, জেলা শহরের অম্বিকা হলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা চলছিল। এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস,এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী। এছাড়াও এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিকাল ৪ টায় স্বেচ্ছাসেবকদলের এ কর্মীসভা শুরু হওয়ার ১৫ মিনিট পরেই যুবলীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের ওপর এমনটাই অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ,কে আজাদ বাদশা, ফরিদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল তালুকদারসহ অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয় বলে দাবী স্বেচ্ছাসেবকদলের নেতাদের। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও বাড়িতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, বিকালে অম্বিকা হলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা শুরু হয়। শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এসময় অন্তত ৪০ এর অধিক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আহত হয় বলে তিনি দাবী করেন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান স্বেচ্ছাসেবক দলের এ নেতা।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION