1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

স্বাস্থ্যবিধি মেনে এবার পুজা উদযাপন করা হবে – যশোদা জীবন দেবনাথ সিআইপি

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ১৩৪৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফরিদপুর জেলা কমিটির সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি বলেছেন আজীবন মানুষের সেবায় কাজ করে যেতে চাই। ছোট জায়গায় কাজ করেছি আজ বড় জায়গায় এসেছি, তাই মানুষের দু:খ কষ্ট অনুভব করতে পারি। মানুষের দু:খ কষ্ট আমাকে কাঁদায়, হৃদয়ের টানেই মানুষের জন্যে কাজ করি, আগামীতেও করবো।

ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে ভার্চুয়াল মিটিংয়ে এসব প্রত্যয় ব্যক্ত করেন। শনিবার বেলা সাড়ে এগারোটা থেকে এ সভা শুরু হয়। এতে অন্তত ২০ জন সংবাদকর্মী অংশ নেন। ড. যশোদা জীবন দেবনাথ টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফরিদপুর জেলা কমিটির নব নির্বাচিত সভাপতি।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, ফরিদপুর জেলা কমিটি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১২ বছর আগে জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নতুন কমিটি করা হয়নি। এমন অচলাবস্থার সময় আমি দ্বায়িত্ব নিয়ে “স্বর্গরথ” নামে একটি গাড়ি প্রদান করবো আগামী ২৮ আগষ্ট, এরই মধ্যে জেলা কমিটির অফিস নিয়েছি। আগামীতে আরো লক্ষ্যনীয় উন্নয়ন করতে চেষ্টা করবো।

এদিকে পুজা উদযাপন পরিষদের আরেকটি কমিটি ঘোষনা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কমিটি কেন্দ্র অনুমোদিত, কিন্তু ওই কমিটি কেন্দ্র অনুমোদিত নয়। পুজা উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, এ বছর স্বাস্থ্যবিধি মেনে পুজা উদযাপন করা হবে। এবং বন্যা কবলিত এলাকায় পুজা উদযাপনে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রতির নজীর স্থাপন করেছে অনেকবার, আগামীতেও এ ধারা বজায় রাখতে ভুমিকা রাখবো। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION