1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭০ জন পঠিত
স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত
স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষে সুকুমার হালদার (৬০) নামের একজন নিহত হয়েছেন। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সুকুমার ফরিদপুর সদরের গুহলক্ষীপুর গ্রামের সিরিস হালদারের ছেলে। চরঝাউকান্দা ইউনিয়নের ইউপি’ চেয়ারম্যান বদরুজ্জামান বদু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০ টার দিকে একটি স্প্রীট বোর্ড দোহারের মৈনটঘাট থেকে যাত্রী বোঝাই করে চরভদ্রাসন গোপালপুর ঘাটে আসার সময় পদ্মা নদীর পথিমধ্যে অপর দিক থেকে আসা দুই স্প্রীট বোর্ডের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে সুকুমার হালদার নিহত হন এবং অপর দুই যাত্রী আহত হন।

আহতরা হলেন- চরভদ্রাসন সদরের মধ্যে বিএসডাঙ্গী গ্রামের ববি আক্তার (৩৫) ও বারেক শিকদার (৬০)। আহতের উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION