1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪২২ জন পঠিত
সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন
সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন

স্টাফ রিপোর্টার : বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা,কবিতা পাঠ ও সংগীতানুষ্টানের আয়োজন করা হয়। রোববার(৬আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের মুজিব সড়কস্থ দৈনিক ফতেহাবাদ কার্যালয়ে রবীন্দ্রনাথ স্মরণে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক এম এ সামাদ।

ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্মের বিশাল ভান্ডারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক,লেখক ও প্রাবান্ধিক মফিজ ইমাম মিলন,মৃণাল সেণ চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক মৃর্ধা রেজাউল করীম, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক জাকিয়া সুলতানা ও অধ্যাপক লিয়াকত হোসেন হিমু। বক্তরা বলেন, শুধু বাঙালিই নন, সব যুগের সব ভাষার বরণীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর।

কবিত্ব ও সৃষ্টির সৌন্দর্যে বিশ্বসাহিত্যে স্থায়ী আসন গড়ে নিয়েছেন তিনি। তাঁর লেখার মধ্য দিয়ে পরিপুষ্ট হয়েছে বাংলা সাহিত্যের সব অঙ্গন। অনুষ্টানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন ফারাহ দিবা আহমেদ, মো:আলাউদ্দিন,শরীফ মাহমুদ সোহান, শ্যামলী আক্তার ও মো:রুপম হোসেন ।কবিতা আবৃত্তি করেন কবি আলীম আল রাজী আজাদ, কবি নীলুফার ইয়াসমিন রুবী,কবি প্রকৌশলী জাহিদ হাসান,কবি আব্দুর রাজ্জাক রাজা, মৃণাল সেণ চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক মৃর্ধা রেজাউল করীম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION