1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৭ জন পঠিত
সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা প্রেসক্লাব এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় সালথা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ও সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক মো. আনিছুর রহমান বালী। শপথ গ্রহণে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ সেলিম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, রেজাউল করিম, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক মো. সুমন, সাহিত্য পাঠাগার সম্পাদক পারভেজ মিয়া, কার্যনির্বাহী সদস্য মোশারফ হোসেন, আরিফুল ইসলাম প্রমূখ।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর দুই বছর মেয়াদী (২০২৩-২৪) ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় । এতে সাংবাদিক সেলিম মোল্লা সভাপতি ও সাংবাদিক নুরুল ইসলাম নাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION