1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফলোআপ : সালথা তান্ডবের ঘটনায় সেই উপজেলা চেয়ারম্যানসহ ৪৮৮ জনের নামে চার্জশিট

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৫৯৬ জন পঠিত
সালথা তান্ডবের ঘটনায় সেই উপজেলা চেয়ারম্যানসহ ৪৮৮ জনের নামে চার্জশিট
সালথা তান্ডবের ঘটনায় সেই উপজেলা চেয়ারম্যানসহ ৪৮৮ জনের নামে চার্জশিট

স্টাফ রিপোর্টার : লকডাউন বাস্তবায়নকে কেন্দ্র করে আলোচিত ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন সরকারি অফিসে সহিংস তান্ডবের ঘটনায় মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। এঘটনায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাংচুরের মামলায় জেল হাজতে থাকা সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৪৮৮ জনের বিরুদ্ধে ফরিদপুরের বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়। মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, সালথা উপজেলায় সহিংস তান্ডবের ঘটনায় সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ৪৮৮ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় ৬১ পৃষ্ঠার অভিযোগপত্র (চার্জশিট) ফরিদপুরের বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গতমাসের ২০ জুন তান্ডবের মামলায় আদালতে চার্জশিট দাখিলের করা হয়। যার সালথা থানার মামলা নম্বর: ৩ ; তাং : ০৬-০৪-২০২১ ইং (জিআর ৩২/২১)। অপরদিকে এ চার্জশিট দাখিলকৃত মামলায় সালথায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাংচুরের মামলায় জেল হাজতে থাকা সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরকে শোন এরেস্ট (পুনরায় গ্রেফতার) দেখানোর জন্য এ মাসের ১৬ জুলাই পুলিশের পক্ষ থেকে কোর্টে একটি আবেদন দেওয়া হয়েছে।

জেল হাজতে থাকা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে সালথার আলোচিত তান্ডব মামলায় ১৪৩/১৮৬/১৪৭/১৪৮/১৪৯/৩০২/ ২০১/৩৪১/৩৩২/৩৫৩/ ৩০৭/৪২৭/৪৩৬/১০৯/১১৪/৩৪ ধারার পেনাল কোডে দাখিলকৃত চার্জশিটে অভিযোগ আনা হয়। প্রসঙ্গত, দেশের চলমান লকডাউনকে কেন্দ্র করে ও পরে নানাবিধ গুজব ছড়িয়ে গত বছরের ৫ এপ্রিল ২০২১ ইং রাতে সালথা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসে তাণ্ডব চালায় কয়েক হাজার উত্তেজিত জনতা। এ সময় দুটি সরকারি গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। এতে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ ধ্বংস হয়। এ ঘটনায় দুই যুবক নিহত হন। পরে এঘটনার একদিন পর ০৬-০৪-২০২২ ইং তারিখে এ-সংক্রান্তে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION