1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালথা উপজেলা যুবলীগের সভাপতি জামিনে মুক্ত

  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৩ জন পঠিত
সালথা উপজেলা যুবলীগের সভাপতি জামিনে মুক্ত
সালথা উপজেলা যুবলীগের সভাপতি জামিনে মুক্ত

মনির মোল্যা, সালথা : করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকররকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় সহিংস তান্ডবের মামলায় সালথা উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ও সোনাপুর ইউ‌পি চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু মোল‌্যা‌কে জামিন দিয়েছে আদালত। সোমবার (৫ সেপ্টেম্বর ২০২২) তারিখে ফরিদপুর জেলা দায়রা জজ আদালত থেকে জামিন পান বাবু মোল্লা। বাবু মোল্যার আইনজীবী এ্যাড. সানোয়ার হোসেন জানান, ফরিদপুরের মাননীয় জেলা দায়রা জজ মোঃ আকবর আলী শেখের আদালত থেকে ক্রিমিনাল মিসকেস (১১৯১/২২) মামলা থেকে বিজ্ঞ আদালত বাবু মোল্যার জামিন মুন্জুর করেন।

জামিনের কাগজ ফরিদপুর জেলা কারাগারে পৌছালে সোমবার সন্ধ্যায় তিনি কারামুক্ত হন। এর আগে গত (১৬ আগস্ট ২০২২) বিকা‌লে উপজেলার সোনাপুর ইউ‌নিয়‌নের নিজ বা‌ড়ি থে‌কে তাকে গ্রেফতার করে পুলিশ। উ‌ল্লেখ, গত ২০২১ সা‌লের ৫ এপ্রিল সন্ধ্যায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকর‌কে কেন্দ্র ক‌রে সালথায় নজিরবিহীন সহিংসতায় সালথা উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় পু‌লিশ সালথা উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ও সোনাপুর ইউ‌পি চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু মোল‌্যা‌সহ ৪৮৮ জনকে অ‌ভিযুক্ত ক‌রে ফরিদপুরের বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION