1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

সালথা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৬৫০ জন পঠিত
সালথা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সালথা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে একাধিক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সাজানো মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন সালথা উপজেলার মুক্তিযোদ্ধারা। বুধবার (২০ জুলাই) বিকাল ৪টায় সালথা উপজেলার বালিয়া গট্টি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বরের নিঃশর্ত মুক্তি দাবী করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা হালিম মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা সাহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা মাজেদ মোল্যা, বীর মুক্তিযোদ্ধার সন্তান আঃ কাইয়ুম, আবুল বাসার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলার ঘটনাকে পুঁজি করে একটি কুচক্রমহল বিপুল ভোটে বিজয়ী সালথা উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে একাধিক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সাজানো মামলা দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা এলেমের বাড়িতে হামলার ঘটনায় মিথ্যা মামলায় ওয়াদুদ মাতুব্বর আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠান। তিনি কারাগারে যাওয়ার পর উপজেলার বেশ কয়েকজন গ্রাম্য মোড়ল, রাজাকারপুত্র, টাউট-চিটার ও সন্ত্রাসীরা উঠেপড়ে লাগে। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দিয়ে চলেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি অনতিবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী করছি।

প্রশাসনের দৃষ্টি আকর্শন করে বক্তারা আরও বলেন, যারা উপজেলা চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই। উল্লেখ্য, ৮ জুলাই বিকাল ৫টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জয়ঝাপ ও দিয়াপাড়া গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা করে সংঘর্ষকারীরা। এতে উভয় দলের অন্তত ১২জন আহত হয়। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে ৯ জুলাই বীর মুক্তিযোদ্ধার স্ত্রী জয়গুন বেগম, উপজেলা চেয়ারম্যান সহ ৩৬জনকে আসামী করে সালথা থানায় একটি মামলা করেন। এ মামলায় উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর ১৩ জুলাই ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতে হাজিরা দিলে আদালত তাকে কারাগাড়ে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়ার পর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION