1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে মতবিনিময়

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৬৬৬ জন পঠিত

মনির মোল্যা, সালথা : ফরিদপুুরের সালথা উপজেলাকে ভূমতিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রায়ণ-২ এর আওতায় পুর্নবাসিত ‘ক’ শ্রেণীভুক্ত পরিবারের তথ্য পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ লিটন আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন জানান, সালথা উপজেলায় তালিকাভূক্ত ২৩৩ জন ব্যক্তিকে তিন দফায় প্রধারমন্ত্রীর উপহার হিসেবে আধাপাকা ঘর ও ভূমির দলিল দিয়ে পুনর্বাসিত করা হয়। এ উপজেলায় “ক” শ্রেণির তালিকাভুক্ত আর কোনো ব্যাক্তি বা পরিবার না থাকায় আগামী ২১ শে মার্চ সালথা উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION