1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় সামাজিক-সম্প্রতি কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৪০৮ জন পঠিত
সালথায় সামাজিক-সম্প্রতি কমিটির সভা অনুষ্ঠিত
সালথায় সামাজিক-সম্প্রতি কমিটির সভা অনুষ্ঠিত

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে দুই ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা প্রধান, মন্দিরের পুরোহিত, সনাতন ধর্মীয় সংগঠনের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী অংশ নেন।

উপজেলা সামাজিক-সম্প্রতি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিচুর রহমান বালীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, নবকাম পল্লী কলেজের অধ্যাক্ষ মো: ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, সালথা থানার এসআই আব্দুল হালিম, নারী নেত্রী হোসনেআরা ইকবাল মাতু, ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ, খায়রুজ্জামান বাবু, রফিক মোল্যা, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসার, উজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুপ সাহা প্রমুখ।

সভায় বক্তারা সালথা উপজেলাকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এলাকা উল্লেখ করে উপজেলায় সকল ধর্মালম্বিদের সাথে সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। হিন্দু-মুসলিম সকলে একসাথে মিলেমিশে সামাজিক সকল প্রকার ভালো কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION